প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে চাকু বের করে ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই বিভাগের এক জ্যেষ্ঠ শিক্ষার্থীর বিরুদ্ধে।

এ ঘটনায় গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী।

অভিযোগকারী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে পড়েন।

অভিযুক্ত মহসিন আলম একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ছাত্রীর অভিযোগ, দ্বিতীয়বারও প্রস্তাব প্রত্যাখ্যান করলে মহসিন আলম পকেট থেকে চাকু বের করে ভয় দেখান এবং পিস্তলের কথা বলে হুমকি দেন।

লিখিত অভিযোগে ওই ছাত্রী দাবি করেন, ২২ জুলাই থেকে মহসিন আলম তাঁকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও মানসিকভাবে হয়রানি করে আসছিলেন।

একপর্যায়ে তিনি প্রেমের প্রস্তাব দেন।

প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে চাকু বের করে ভয় দেখান এবং পিস্তলের কথা বলে হুমকি দেন।